Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ গৌরাঙ্গ মিত্র

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

গৌরাঙ্গ মিত্র

গৌরাঙ্গ মিত্রের এক লাইনের কবিতা


1) কানামাছি কানামাছি সাতে আছি, পাঁচেও আছি। 

2) কিন্তু প্রশ্ন হল কতগুলি মাঘ অবসান হলে শীত চলে যায়। 

3) অজ্ঞ বিজ্ঞ সর্বজ্ঞ সবাইকে প্রদক্ষিণ করে শীতল মৃত্যু। 

4) পলেস্তারা থেকে ঝরে পড়ছে সুন্দর কথামালা, 

5) ডিঙি নৌকো বেয়ে আপন খেয়ালে ভেসে যায় এক লাইনের কবিতা। 

6) লাস্ট ল্যাপ দৌড়ানোর সময় বুঝতে পারলাম এতকাল ভুল ট্র্যাকে দৌড়ে এসেছি। 

7) অঝোর নগ্নতায় বয়ে যায় নদী, মাঝি আর নৌকা আড়মোড়া ভাঙে ঘাটে। 

8) আমি কালো কালি দিয়ে আলো লিখছি রোশনাইয়ের আশায়। 

9) ঘাটে ঘাটে জল অক্ষরে লেখা থাকে নৌকাডুবির শোকগাথা। 

10) বাওরের ঘোলা জলে পাঁকাল মাছ, ফলুই মাছ ধরে আমাদের চেনা চাঁদ বেনে।

No comments: