Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ বন্যা ব্যানার্জী

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||     

বন্যা ব্যানার্জী

১- মা 
দু হাতে আগলে আছে ভেতরের আমি।

২- প্রেম
অভ্যাস করে নিয়েছি তোমার অনভ্যাস

৩- বিরহ 
নির্জন ষ্টেশনের পিছুটান।

৪- জন্মান্তর 
ভীড় বাসে দেখেছিলাম তাকে।

৫- বারান্দা 
নি:স্ব হবো বলেই ফিরে ফিরে আসা

৬- জীবন
প্রতিটা ভোর ই নবজন্ম।

৭-ছাদ 
এসে দাঁড়ালেই পৃথিবী টা নষ্ট নীড়।

৮- চিলেকোঠা
বেওয়ারিশ নম্বর,রিং বেজে যায়।

৯- মন 
অনন্ত পরবাস।

১০- ভালোবাসা
না বলা কথারা বৃত্তের পাশে হেঁটে যায়।

No comments: