Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ সুকান্ত ঘোষাল

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||      

সুকান্ত ঘোষাল

১০ টি এক লাইনের কবিতা 

১। উড়ছে ! ( একটা সাদা কাপড়ের টুকরো )

২। নীরব পথের অনেক কথা ! ( মৌনমিছিল )

৩। ( সুপ্রিয় বস্ত্রালয় ) উজ্জ্বল লেখার বাইরে আমরা তখন কালো হয়ে যাচ্ছি !

৪। সাবানজলের নল ( রক্ত ) গড়িয়ে যাচ্ছে ! 

৫। ( ভাড়াটিয়া ) শাঁখ বাজালে গৃহের দেবতা কবি !

৬। মানুষগুলো বাদ দিয়ে একটা ( ফাঁকা ) শহর
যখন রাস্তায় নামে !

৭। অল্প খোলা জানালা দিয়ে ঢুকছে ! ( পিঁপড়ের ফৌজ )

৮। একটা তীব্র নির্জনের চেহারা ! ( হেল্প মি... )

৯। ছায়ার উপরে ( রোদে পুড়ছে ) একটা আস্ত মানুষ !

১০। চুপ করে দাঁড়িয়ে থাকা রাস্তার কল ! (কেউ খুলে দিয়ে গেছে  )


No comments: