Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ মায়িশা তাসনিম ইসলাম

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

মায়িশা তাসনিম ইসলাম

ওয়ান লাইনার গেমস

১ 
মাদকের জিভ কেঁটে দাও প্রিয়তম, ঠোঁটে ঠোঁট  পুনর্বাসনে...

আমার মা খুব সৌভাগ্যবতী, তিনি চিৎকার করে কাঁদতে পারেন

প্রতিবন্ধী ভাইয়ের কান্নার রাতগুলোতে প্রেমিকের জন্য আর আত্মহত্যা করা হয় না...

আমার ভেতরে কোনো চেকবুক নাই কিন্তু টাকার কান্নাটা রয়ে যায়

ভাবনা চিন্তা ঘষতে লাগলে কাদের এঁটো হাতের দলা দলা মসলা ওঠে?

আত্মাটা পেঁয়াজের খোসার মতো খোলো প্রিয়, একটু কাঁদি আমি...

ব্যাকপেইন ফুড়ে একটা পাখি উড়ে গিয়ে বসলো বাবার অক্সিজেন মাস্কে

যোনী থেকে কান্না শুষে নেওয়া প্রেমিকের পদচিহ্ন--মৃত্যুগন্ধা রমণীর জল বিপ্লব

কুড়ায় পায়া এতোদিন অনেক লালন পালন করছো মনের

১০
তোমার দরজায় হাত নয়, হৃদয় খটকার ঠকঠক

No comments: