বিকাশ দাস সংখ্যা
তিতাস বন্দ্যোপাধ্যায়
উদ্যান থেকে বলছি
ভিনদেশের প্রেমিক বিমানবন্দরে পা রাখলে,
যে কোনো নারীর স্তনে রজনীগন্ধা ফোটে।
স্বার্থপর মানুষের বাগানে সন্ধে হওয়ার আগে
কেতকীর গন্ধ নামে,
চুরি করে সাবলীল ঠোঁট!
চুরি দেখে,
কুপী জ্বলে ওঠে দীনদুঃখীর রান্নাঘরে!
যেন একটা আলো,
চলে যেতে যেতে থমকে দাঁড়িয়েছে কয়েক মুহূর্তের জন্য !
ভিনদেশের প্রেমিক বিমানবন্দরে পা রাখলে,
যে কোনো নারীর মুখ
ফুলবিক্রেতার ঝুড়িতে থাকা সবচেয়ে সতেজ গোলাপটির মত হয়ে যায়...
জানালায় নেমে আসে বাহারি পর্দা।

No comments:
Post a Comment