চিত্তরঞ্জন দাশগুপ্ত সংখ্যা
সুব্রত পণ্ডিতের কলমে পুরাতাত্ত্বিকবিদ চিত্তরঞ্জন দাশগুপ্ত :
প্রত্নতত্ত্ববিদ ও পুরাতত্ত্ববিদ চিত্তরঞ্জন দাশগুপ্ত একজন ইতিহাস সচেতন মানুষ। মানিকলাল সিংহের সঙ্গে তিনি আচার্য যোগেশচন্দ্র পুরাকৃতি ভবন - নামে সংগ্রহশালা তৈরি এবং আমৃত্যু সচিব ছিলেন। ক্ষেত্র সমীক্ষাই ছিল তাঁর সাধনা। রাঢ় সংস্কৃতি ও স্থানীয় ইতিহাস চর্চায় মগ্ন এই সারস্বত মানুষটি রেখে গেছেন ভারতের শিল্প -সংস্কৃতির পটভূমিকায় বিষ্ণুপুরের মন্দির টেরাকোটা, বিষ্ণুপুরের মন্দির টেরাকোটা, দক্ষিণ -পশ্চিমবঙ্গের মুর্তিশিল্প ও সংস্কৃতি প্রভৃতি গ্রন্থ।কাজের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন মোহনলাল গোয়েঙ্কা সেবা পুরস্কার (১৯৯৭), খেয়ালী পুরস্কার (১৯৯৯),সোপান পুরস্কার ( ১৯৯৯), গাইডেন্স ফাউন্ডেশন সম্মান ( ২০০৮), বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রদত্ত রাখালদাস বন্দ্যোপাধ্যায় পুরস্কার (২০১০), চারনকবি বৈদ্যনাথ পুরস্কার (২০১০) এলাহাবাদ প্রদত্ত গীতাঞ্জলি শতবর্ষ স্মারক সম্মান (২০১৩), জি-বাংলা ২৪ ঘণ্টা প্রদত্ত সম্মান (২০১৪) প্রভৃতি। সদ্য প্রয়াত এই ইতিহাসবিদের জন্য আমাদের শ্রদ্ধার্ঘ্য।

No comments:
Post a Comment