Saturday, October 24, 2020

≈ বিকাশ দাস সংখ্যা ≈ সুব্রত পণ্ডিত ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
বিকাশ দাস সংখ্যা 
সুব্রত পণ্ডিতের কলমে বিকাশ দাস:



বাংলা কবিতায় স্বতন্ত্র উচ্চারণের কবি বিকাশ দাস, প্রকৃত নাম হিমেন্দু বিকাশ দাস।লিখেছেন ইতুনদী, বিকাশ বিষ্ণুপুর, বিকাশ বৈরাগী, ছদ্মনামে। রবীন্দ্রনাথ ও বিভূতিভূষণে নিবেদিত প্রাণ। এই নিঃসঙ্গ কবি বড়ো বেশি আত্মমগ্ন, বড়ো বেশি বৈরাগ্য তাঁর কাব্যভাবনায়।প্রচার বিমুখ এই কবির প্রথম কবিতা সংকলন মর্মমূলে ছিল টান (সমাকৃতি,১৯৯৭) দ্বিতীয় কাব্যগ্রন্থ—দেশ রাগে বাজো (পাখিরা ২০১৯), মৃত্যুর পর শ্রদ্ধা সংকলন নির্জন প্রান্তরে একা একা (প্রদীপ কর সম্পাদিত) । কাব্য সাধনার স্বীকৃতি স্বরূপ পেয়েছেন সমাকৃতি সম্মান ও চারণকবি বৈদ্যনাথ সাহিত্য পুরস্কার। স্মরণযোগ্য কবিতা নির্মাণে বিকাশ দাস অনন্য প্রতিভা।  কবিকে প্রণাম।

≈ বিকাশ দাস সংখ্যা ≈ বিশ্বজিৎ দাস ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
বিকাশ দাস সংখ্যা 
বিশ্বজিৎ দাস
 


স্বপ্ন ক্রাইমের সূত্র

১.
একজন স্বপ্নের নেপথ্যে ভেসে যায়
ক্রাইমের অমিয় জেনেছে দোলনায়

ঘুমানো বালিশে চেপে রেখেছে দো-নলা
স্বপ্নবাজ
আশ্বিনের ঘোড়া একটু আগে
হয়েছে আহত, বলো সাদা হত্যার কাহিনী আর

রিপোর্ট লিখেছে শারদীয়া, অ্যাসিস্ট্যান্ট তাঁর
কি হল? কি হল শারদের অগোচরে?
পুজার দেহের ছবি এসেছে তদন্তে
হলুদের হাতে জেনেছে বকুল মৃত হাওয়া রাত...

২.
মূলত স্বপ্নের কাছে এ হত্যার ছবি
স্বপ্ন দেখা আর খুন চেপে যাওয়া সব
ঘটনাবলীর আড়ালে রয়েছে একটাই প্রস্তাবনা

বুকলের কাছে পুজা কিংবা নরম বস্তু প্রিয়তা
এসবই ছিল অস্তিত্বে; মনোরোগ সাসপেক্ট কিনা
বুঝতে পারে না অমিয়। শারদীয়াও অদ্ভুত হয়ে

তাকিয়ে রয়েছে শুধু, মাংসের ভিতরে
এ কোন গর্জন? এ স্নায়ুর কাছে কেন
পৃথিবীর সব থিয়োরি বাতিল হল?

শুধুই জ্যোৎস্নার অনুবাদ হয় রক্তাক্ত পুঁজে...

 


≈ বিকাশ দাস সংখ্যা ≈ নিলয় নন্দী ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
বিকাশ দাস সংখ্যা 
নিলয় নন্দী


সারমেয় কথা

লেজ নাড়ানোই ভবিতব্য ছিল।

মাথায় রক্ত উঠে যাওয়ার আগে সংকুচিত শ্বাদন্ত
ধারালো নখর আর অবিরাম ঘেউঘেউ...

এখন ইলাস্টিক হাড়, এখন পেডিগ্রি, নুয়ে থাকা
মেখে নেওয়া অনিবার্য ধুলো বা মাংসের ঘ্রাণ
ছায়া, সে যত অসৎ হোক, চিৎকার নয়
ঢুলন্ত দুপুরে হাই তোলে টেবিল ফ্যান
মাছি ওড়ে, ক্ষত খুঁজে নেয়।

শিকার সরে যায়। সরে যায় প্রবণতা অসুখ।
প্রকাশ্যে প্রভুভক্ত। আড়ালে নিরাসক্ত মুখ।


≈ বিকাশ দাস সংখ্যা ≈ শম্পা মনিমা ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
বিকাশ দাস সংখ্যা 
শম্পা মনিমা


ভাবনার আঁচল জড়িয়ে

খুব মনে পড়ে তোমার কথা
তাইতো ঘুমাইনা
ভুলি যাই তোমার কথা ঘুমিয়ে পড়লে
জেগে থাকি যতটা সময় ততক্ষণ তুমি থাকো
কতো কথা জমে আছে মুগ্ধ মৌন হয়ে
বলবো, উদাস বসা চোখ নিয়ে তুমি শুনবে
শুনতে শুনতে হাসবে,
হেসে উথলে উঠবে চোখে জল
গড়িয়ে পড়বে হাতের তালুতে
মুঠো খুলে ধরে রাখবো
হারিয়ে যাওয়া দিনে
কোথাও যখন পাইনা
মুঠো খুলে দেখি তুমি আছো
দেখা হবে,
নাইবা হলো এখন দেখা
কথা বলা অথবা তোমাকে পাওয়া
হয়ে যাবে বছরের বয়স হলে
গা তাপানো রোদ্দুর নোনাজলে
কিংবা স্নান করে পাবে ছোঁয়া –
দেখা নাও হতে পারে
মেঘেরা জড়ো হবে চোখে আলগোছে
ভাববো তুমি রয়েছো
তোমারও মনে আসবে পুরানো খাতা উলটে
ভাববে আনমনে – আমি তো ছিলাম
তুমি না হয় ভাববে
এভাবেই আমি ছিলাম, তোমার কাছে।


≈ বিকাশ দাস সংখ্যা ≈ সুকান্ত ঘোষাল ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
বিকাশ দাস সংখ্যা 
সুকান্ত ঘোষাল



একটি এক অঙ্কের কবিতা

[ কোন চরিত্র কাল্পনিক নয়, পাঠক নিজের সঙ্গে মিল খুঁজে পাবেন ]

(প্রথম দৃশ্য)

পূর্ণচ্ছেদের পরবর্তী মুহূর্ত 
মধ্যরাত্রী 
বাসডিপো 
নিত্যযাত্রীর নিশ্বাস 
-
-
-
শুরু করার একটি প্রক্রিয়া 
উদ্ধৃতিচিহ্ন


(দ্বিতীয় দৃশ্য)

যুক্তাক্ষর
বাহুল্যপ্রাচুর্য
পাখি 
আশ্রয় 
শিকড়
-
-
-
মেষপালক অথবা মিছিলকারীর
কেশচর্চা


(তৃতীয় দৃশ্য)

'ত' এবং '৩'
দাঁতের ব্যবহার 
ধারাপাত 
তুমি , তোমরা , তৃতীয় 
-
-
-
মাত্রাজ্ঞান 


(চতুর্থ দৃশ্য)

সোস্যালমিডিয়া 
গুডমর্নিং
শুভসন্ধ্যা
ধর্মরাজনীতিমাস্কসাবানস্যানিটাইজার
-
-
-
এভাবেই আসছে 

[যবনিকা]