Thursday, August 20, 2020

| বাংলাদেশ সংখ্যা | নজরুল ইসলাম পারভেজ |

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||












নজরুল ইসলাম পারভেজ 
মায়াময়

সূর্য ডুবা বিকাল সাজাই
সুন্দরের কাছে অন্ধকার জমাই
          বিবর্ণ রঙে রঙ্গিন হই। 
বেদনার কাছে গান শুনি
প্রিয় সুরের স্বপ্ন বুনি
           মায়াময় সুখে মগ্ন রই। 


বাবার আকাশ ছুঁই

মাঝে মাঝে বাবার আকাশ ছুঁই
গোপন বৃষ্টিপাতে ডুবি
বেদনার রঙে সুখ হারাই।

বাবার আকাশে বাবা হই
বাবার কষ্ট ছুঁই।


বালিকার রঙে
  
বালিকার রঙে হারিয়ে যাই।

স্বপ্নের ভেতর ফুল ফুটে 
           ভ্রমর নাচে
গুঞ্জরিত সুখ হারাই বালিকা রঙে। 

| বাংলাদেশ সংখ্যা | হাসান মোস্তাফিজ |

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||












হাসান মোস্তাফিজ
অর্ণা কিনেছিল কোল্ড-ড্রিকস

কর্ষিকাস্তর পহেলা জন্মমাস স্ক্যান্ডাল
        — দুধেভাতে করিডোর
নীপ নিমেষ গুপ্ত
চিমনি ছাই নেকি
        — মিউকাস লেপ্টে
তেলো অন্তঃসত্ত্বা বার কর্ড
        — পুতুল নং এক্সিবিশন

কর্দম সলো নিয়াজ
        থ্রিডি ফেরারি তরফে
পয়স্য স্বীয় জলদস্যু
পেয়ারা পোষ্যবেশ
        — স্পার্মআভা বিবৃতি
        একাকীত্ব নহ গ্রিফিন


বিদায় পুষ্পিতা

ঘামফসিল জিয়ারত
        পালকিরূপ স্ক্যান
অ্যান্টিরেজাল্টমূলক জোনাকি
ত্রিযামা              ত্রিকার
       তৃণধরন ধ্রুবপিতা
হর্ষবটি প্রসবস্বরূপ ব্ল্যাকআউট
        পরখতুল্য পয়ার
        নিদক্রাশ ঘুমঘুম
        [      ক্লাউন      ]
বহুল বুমেরাং নফল
          আচ্ছা

| বাংলাদেশ সংখ্যা | মনজুর রহমান |

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||












মনজুর রহমান
গ্রন্থিকাল

হয়তো কোথাও যাওয়া হবে না আর
হয়তো তুমিও হাসবে না এই বিষণ্ন নীলিমায়,
আমাদের বিভাজন পথ জুড়ে শুয়ে আছে অন্ধ পাইথন,
প্রান্তরের বাতাসে  ঘুটঘুটে বিষাদ,
করুণ পথের রেখায় ফেলে আসা রৌদ্রপ্রহরে--একদিন ছিলো সবুজ প্রজাপতি রঙ;
এখন মেঘের ধূসর প্রচ্ছদে দিনগুলি আড়মোড়া ভাঙে প্রতিদিন,
বাতাসে তবু একই গন্ধ পুরাতন-সুপ্রাচীন,
আমাদের হাত তবু ব্যাকুল প্রত্যাশায় সন্নিবদ্ধ  হতে চায় একই রঙে- ঘ্রাণে- উষ্ণতায় ;
পরস্পরকে  ছুঁয়ে থাকার আমৃত্যু লিপ্সা- ব্যাকুল বাসনার মতো ঘোরগ্রস্থ করে রাখে আমাদের চোখ;
বিনিদ্র তারাদের নিচে--দুঃখেরা নিবিড় জড়িয়ে নিলে,
আমরা রাতের পাশে এসে বসি,
পরস্পর নিদ্রাহীন...অপেক্ষায়...

গজদাঁত

তোমার কাজল ছুঁই ছুঁই চোখদুটো,
কখনোই অনন্য হয়ে ওঠেনি নিটোল দিঘীর  উপমায়
চিবুকের তিল --অহংকারের তিলোত্তমা সাজে, সাজেনি কখনো
চলনে ও বলনে নিতান্তই সাদামাটা ছিলে তুমি
চোখে পড়বার মত তেমন কিছুই ছিলো না তোমার।
শুধু মেঘরঙ লেগে থাকা তোমার মুখরেখায় অকস্মাৎ হাসির বিদ্যুৎ খেলে গেলে
একটা গজদাঁত অনন্য প্রেমে -
গেঁথে যেতো প্রেমিকের পাঁজরের ভীতে!
আমি সেই বজ্রাহত প্রেমিক তোমার
কতটা পোড়া ধূপের ছাই মেখেছি শরীরে,
জানি আমি--তুমি তা কখনো জানোনি।


| বাংলাদেশ সংখ্যা | বঙ্গ রাখাল |

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||












বঙ্গ রাখাল
ব্যাঙজীবন
ব্যাঙজীবনে আমার বড় অসুখ-

বৃষ্টি নামলেই হাতড়ে মরি পুরাতন স্মৃতি
ভয়ঙ্কর সুন্দর দিন ছিল সেদিন
ব্যাঙ ডাকা পুকুর
  বৃষ্টিভেজা মাঠ।

সামান্যজ্বরেই মা উদাস-
প্রলাপ বিলাসী ছিলাম একটু
বাবা বারবার মাকে দেখিয়ে বলতেন
পাগলের কাজ দেখ-
ব্যাঙকে এভাবে জড়িয়ে কেউ চুমো দেয়...

দাদার পিরান

আধখানা মানুষ ল্যাপ্টে আছে
তোমাকে ছুঁয়ে হারিয়ে যাওয়া শরীর
জীবন যেখানে মৃত্যুর পথ চেয়ে
দেখে যায় প্রভুর বুড়ো হওয়া- হাড়ের ফসিল।

তোমাকে দেখে পাথুরে কুকুর-মুখ টিপে হাসে
কাঁকড়ানাসের অনুবীক্ষণ চোখ-দেয়াল লেখে
গলাবাজী মায়ের আষাঢ়ে ষাঁড়।

আমি এক ফিল্মমেকার-মানুষের সততা নিয়ে খেলি
বানায় সস্তা অবিশ্বাস্য রংমোড়ানো-নীল দাদার পিরান।

| বাংলাদেশ সংখ্যা | রয়েল পাল |

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||












রয়েল পাল
তোমার নামের পাশে সবুজবাতি
তোমার নামের পাশে সবুজবাতি,
সবুজবাতিতে খুঁজি জীবনের রঙ।

বয়স কমে রোজ। আঙুল কথা বলে।
ভেতরে বসন্ত।হাওয়ায় ওড়ে শরীর।
রাত ছোট হয়।কান পাতলেই ঘুম
মাস হলো আলাপ।কত কি শুভবার্তা!
সূর্যমুখীর রূপ।বুকে ফোটাল মৌমাছি।
সমস্ত বর্ষা ঢেলে দিল কফির কাপে।
হাতের রেখায় নাম।স্বপ্ন এঁকে দিল বীজের।
একদিন হঠাৎ;
বসন্তের একটা পাতাও নড়ল না।
টু শব্দ নেই মনবাজি ধরা কোকিলের।
রহস্য ভরা নদী।পর্বত কিংবা অরণ্যের।
আড়ালে মন দাঁড় করিয়ে রাখল সন্ধ্যায়।
দিনগুলো বড় হচ্ছে।কপালের ভাঁজে বয়স।
চুল সাদা হয়ে যাচ্ছে মাথা আঁচড়ালেই।
কি হল তার? কি ছিল দোষ?
কেন খামখেয়ালি? খবর নেই কেন শুভবার্তার!
তোমার নামের পাশে সবুজবাতি,
সবুজবাতি কখনো কখনো জীবনের রঙ ।
তোমার নামের পাশে সবুজবাতি,
সবুজবাতি কখনো কখনো সন্দেহের।

পুরনো প্রেমিকা
প্রেমের কবিতা লেখার চেয়ে পুরনো প্রেমিকাকে
কেমন আছো বলা বেশ কঠিন।
যদি সে উত্তর হারায় ! যদি ওপাশ ফিরে মুখ !
যদি পুরনো ভুলের ঠোঁটে হঠাৎ ঝড় !

সে যদি বলে, "সিগারেট কি এখনো টানো,
ছাইপাঁঁশ সেই বন্ধুরা কি এখনো গলায় গলায়?"
মাঝরাতে কার মুখের উপর বাজপাখি হও!
ঠিক এই তীরগুলোই কবির ক্ষত-
পালক বিহীন শরীর।
বন্ধ জানালা !
সমিধও।
প্রেমের কবিতা লেখার চেয়ে পুরনো প্রেমিকার
চোখে চোখ রাখা বেশ কঠিন।
যদি সে সরিয়ে নেয় চোখ ! যদি ঢেউ ওঠে কাজল দিঘীতে
মেঘলা হয়ে যায় জলছবি!