Thursday, August 20, 2020

| বাংলাদেশ সংখ্যা | শাহীন রায়হান |

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||












শাহীন রায়হান
প্রতিকৃতি
কি অদ্ভুত! তোমার প্রিয় মুখখানি
অন্ধ ঘড়ির মতো উবু হয়ে পড়ে আছে
আমার বারান্দায়

তোমাকে এখন আর আমি ভাবতে পারি না
ভাবতে গেলেই অন্ধ হয়ে যাই
আলোহীন শবযাত্রায় শরীক হয়
আমার দু'চোখ।

ওরা অশ্রু সিক্ত হয় বিলাপ করে
তবু আলো আসেনা, মিশে যায়
আলকাতরার মতো ঘন অন্ধকারে

এখন আমি এক জন্মান্ধ রংতুলি
কালির আঁচড়ে কিছুই আঁকতে পারিনা
তবু ভাবনা এঁকে যায় তোমার প্রতিকৃতি।

নিভৃত নীশিথে

আলো ও আঁধারের মাঝামাঝি দাঁড়িয়ে
সবুজ তুলির মতো, জীবনের প্রতি পাতায়
স্বর্ণলতা শুধু তোমাকেই আঁকি।

কি অদ্ভুত মায়াজালে প্রতিদিন তোমার
মুখোমুখি দাঁড়াই

অভিমানী তুমি চোখের কার্ণিশ ঘেষে
তবু হারিয়ে যাও মেঘের আঁচলে-

অতঃপর আমি -
স্মৃতির ব্যাকরণ ঘাটি অন্তর্জাল ছিঁড়ে
ধ্যানী বৃক্ষের মতো, চোখের পাতায়
নিভৃত নীশিথে খুঁজি, শুধু তোমাকেই।

| বাংলাদেশ সংখ্যা | আল-আমীন আপেল |

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||












আল-আমীন আপেল
কবিতারা যেমন

মহাকাল আমায় একদিন জিজ্ঞেস করলো-
আচ্ছা, কবি..কবিতা ঠিক কেমন?

আমি খানিক ভেবে ঠোঁটের জোড়া 
আলগা করলাম। বললাম: 
কবিতা সে তো আমার মায়ের মতন;
কষ্ট-দুঃখ যে বুকে মাখে, করে যতন!

মুচকি হেসে মহাকাল বললো-
বাহ! দারুণ বললি বাছাধন। 

আরেকদিন প্রিয়তমা আমায় জিজ্ঞেস 
করলো- আচ্ছা, কবি..কবিতা ঠিক কেমন?

আমি খানিক পেছনে ফিরে হাসলাম।
সামলে নিয়ে বললাম: 
কবিতা তোমার মতন রহস্যময়ী নারী।

কাল্পনিক বালিশে হাসি চেপে সে বললো:
'রহস্যময়' ভাবটা কবিতার সৌন্দর্য- বুঝলে কবি!


পূর্ণতার দিন

তোমার চোখের 
অগভীর নীলে
ভেসেছে সমস্ত রাত্রি-দিন।
রঙচটা যত 
দুপুর ছিল,
আজ হয়েছে ভীষণ রঙিন!

শুকনো পাতার শহরে 
ছিল যত শূন্যতা-
এক বসন্ত-বিকেল খেলছে 
ছুঁয়ে কৃষ্ণচূড়ার লতা!

দুঃখের কালপ্রিট 
পালিয়ে গেছে;
সুখের সাগর 
টলমল আজ-
হরেক সুখী-মাছে!

Monday, August 17, 2020

| বিশেষ সংখ্যা || অনুরূপা পালচৌধুরী |

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন-এ ২০২০ র এখনো পর্যন্ত প্রকাশিত অনুরূপা পালচৌধুরীর লেখা। আসুন পড়ি___

অনুরূপা পালচৌধুরী








দোপাটি ঘুমের ছায়াচিঠিতে

প্রিয় মুখের শরত গুছিয়ে রাখি। সেই তুমি বসন্তের ঘর গুনে গুনে দোপাটি তালিম আবীর গুনে গুনরীন। অবসাদের ঘুড়ি জমাহীন আকাশ ধারে বুৃকঋণ। ১বুক সূর্যের বালিয়াড়ি বিছিয়ে পালতোলা ঘর আঁকি। আমি তো আলো খুড়ি না তবে সে ঠিকানাও অলস আলগোছে দোতালা ভোরের চাবি হয় না। সমস্ত ভার বইবে এমনো নয় সে কুয়াশার বৃত্ত : আয়নায় ঠোঁট রাখো। কথায় কথায় যাবতীয় আঙুল মেখে নেয় স্নায়ুভেজা কুয়াশারা। আধা আধি মাটি থেকে অভি যোগের শিকড় '' বিয়োগের ধারাপাত : ১টা তুমিগাছের মরু জানলা আগুন পুড়িয়ে নগ্ন রোদের আস্তিন। অগনিত শূন্যের বাসর কিনে রাখি মেঝে পাতার নিষিদ্ধ চর। কয়েক হাত বর্ষায় ব্যর্থ কাগজের হাতকড়া তবু তোমাকেই রাখি আতরের ঘাম আর আরঘুমের জাবরে.....

                               ব্যাসিল রোদের ডায়াল

খুব ভোরের ১টা দংশন ফুরিয়ে মেখে দিই লিংটোলের বিকেলবেলা অগুন্তি বাতাসের পাশে ভিজিয়ে রাখা ঘামের মিউট্যান্ট শেকিমের জাঁকরোদ আমাকে দাও ঘনকাফের বিবাদহীন গলাভাতের স্নায়ুজলকয়েকঘর বৃষ্টি নিয়ে স্ট্রাইকার এখন ফেরা খুঁজে খুঁজে তালিকার স্বাদ খইনামের পেশোয়া বালাই ব্যাসের বাতিকে আকাশ টুকে বাকবাস্পের হাতখড়ি ছিন্নমাঘের দুপুরক্ষত ছড়া বাঁধে আঙুলের গুঁড়ো


                                  ৩য় দফার চিঠি___        

জানি ভীষণ ভালো আছো। তাই কেমন থাকার জরুরী প্রশ্নে আর বিব্রত করবো না। কথা ছিলো তোমার হাতের লাল সিঁদুরগোলায় পাঁপড়িচাটের মেঠো গন্ধে পৌঁছে যাবো সেই হাজার বছরের পুরনো গাছতলাটায়। মহানায়কের নগরবন্দী ইতিহাস চুঁইয়ে পড়ছে আজো রাণীকুঠীর ফুটপাত বিছানো সন্ধ্যায়। তোমার শহরের সেই সন্ধ্যারা কি জড়ো হয় বিজয়গড়ের উল্লাসে? বড্ড বোকা তুমি। আড়াল করতে পারোনি নিজেকে চাবুকের গোপনসরায়। আজো যাদবপুর যাই। 8B অটোস্ট্যান্ডটায় দাঁড়াই।আকাশ ভেঙে বৃষ্টি নামে।অসাড় পায়ে দালানকোঠা পেরিয়ে তোমার যাতায়াতের পথ আটকাই। সিগারেটের ধোঁয়ায় ব্যালকনি ভিজলে ছাপিয়ে ওঠে আমার ঠোঁট। আরো একটু পিঠে হাত বোলাই। আমার মতো কেউ কি এখন ঘুম পাড়ায়? এখন তোমায় আদর করে কে ? মনে পড়ে কি সেসব রাতের খামবন্দী জোনাকির কান্না!

আসলে মৃত ঠিকানায় চিঠি পৌঁছায় না কিন্তু চিঠিগন্ধের আমরণ কামড়ের দাগটা থেকে যায়। যেদিন স্বেচ্ছামৃত্যুর পরয়ানা জারি করলে আমি মৃত্যুকে কৌটবন্দী করলাম নিশাচর ঘরের ডিভানে। অমরত্বের দাবী রাখলাম তোমার নো ম্যানস ল্যান্ডের ক্যাফেইন ট্যাবলেটে। ১টা উর্বর চাঁদের আধাআধি আলো খুনে ধীরেধীরে উদ্ধত হলে তুমি। খুন হলাম যাবতীয় আমি এবং আমার আকন্ঠ অস্তিত্ব পানে তুমি অমরত্ব পেলে। আমি মৃত্যুরূপে দাঁড়িয়ে বারংবার আত্মহত্যার পথ বেছে নিয়েছি গড়ানো দুপুরগুলির মুখে কিন্তু মৃত্যু হতে পারিনি। বিপরীতে জন্ম নিচ্ছে বিধ্বংসী আলোর উল্কামুখী আগুনের পালস্।  আস্ত জলোচ্ছ্বাসের গলায় বেঁচে থাকার স্বাদটা এখন নিত্য বাড়ে। দেখতে চাই তোমার অভিশপ্ত মাটির শিকড়হীন ফুসফুসে দীর্ঘজীবী তুমিটাকে। অভিশাপ কখনো দিই না বরং ঈশ্বরকে বলি, দীর্ঘবছর আয়ুর দরে তোমার হলুদ চৈত্রের পাঞ্জাবীরা মরসুমি মুখ লিখুক কলকাতার অলিগলি

অবশেষে বলি, ১টা সূর্যখনির শীতঘুম তোমার আঙুলে পুষছি, শুধু চির বরফের আগুনদারি পেরোবার গর্ত বেড়িয়ে গুনছি মটি অবধি


                                       ইতি
                          আপাত অপার অত্যন্ত 




Saturday, August 15, 2020

| বিশেষ সংখ্যা | ছক্কা কবিতা | অনিন্দ্য রায় |

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||

কবিতাকে এভাবেও ভাবা যায়____
আসুন পড়ে ফেলি। 

অনিন্দ্য রায়
ছক্কা

 লুডোর ছক্কা ৬টি তল প্রতিটি তলে থাকে ফুটকি: ১, ২, ৩, ৪, ৫ আর ৬ 
 যদি এভাবে কবিতা লেখা হয়? 
 ছক্কা কবিতা, ৬ লাইনের, লাইনগুলির শব্দসংখ্যা ছক্কার মতো: ১, ২, ৩, ৪, ৫, ৬
 ছক্কা তো একভাবে থাকে না। কখনও ওপরের তলে ৩, কখনও ২ বা ৫ বা ১ থেকে ৬-এর মধ্যে  যে-কোনও  একটি। তাই ছক্কা কবিতার প্রথম লাইনে ১টি শব্দ, দ্বিতীয়টিতে ২টি... এইরকমই যে হতে হবে সবসময়, তা নয়।
 প্রথম লাইনটি ১ থেকে ৬টি যে কোনও শব্দের হতে পারে। শুধু খেয়াল রাখতে হবে প্রথম ও চতুর্থ লাইনের শব্দসংখ্যার যোগফল হবে ৭ 
 একইভাবে দ্বিতীয় আর পঞ্চম লাইনের এবং তৃতীয় আর যষ্ঠ তলের শব্দসংখ্যার যোগফল ৭ হবে। 
 (লুডোর ছক্কায় যেমন থাকে, বিপরীত তলগুলির ফুটকির সংখ্যার যোগফল হয় ৭)। 
 মোট শব্দ ২১টি


প্রতিটি লাইন হবে স্বয়ংসম্পূর্ণ, নিজেকে প্রকাশ করতে অন্য কোনও লাইনের ওপর তা নির্ভরশীল হবে নাপরস্পরের মধ্যে আন্তঃসম্পর্ক অবশ্যই থাকবেএকেকটি লাইন একেকটি স্তবক, তাদের মধ্যে স্পেস দেওয়া হবে।  


 কবিতাটি যে কোনও বিষয়ে লেখা হতে পারে। 
 প্রতিটি কবিতার শিরোনাম থাকবে।
 অন্ত্যমিল থাকতে পারে, না-ও থাকতে পারে। 


 এইভাবেই আমাদের কবিতা আঙ্গিক: ছক্কা 




মধ্যরাত 


শরীর তালের বাদ্য  


বাতাস ভেতরে


গোপনে ভিক্ষার জন্য ছুঁয়েছি অন্ধের সততায়


অনিচ্ছায় কঁকিয়ে উঠেছ বারবার 


অদক্ষকে ভুল করে লোলুপ ভেবেছে




প্রথমে গায়ের ছাল ছাড়িয়ে নিতে হয়  


একাটা কাঠি, গাঁথা  


রসের ফোঁটা 


কলসি


একটু গেঁজে উঠলেই সুখ 


নেশাই যৌনতাকে সম্পূর্ণ করে তোলে 




উত্তেজনায় দারুণ সক্রিয় অঙ্গ


তোমার দিকে তাকিয়ে থাকি আমি 


ভালোবাসার সময় ঠিক করে কীভাবে দেখব


অন্ধকারে অনেকটা ফাঁক


আলোয় ছোটো


কনীনিকা 




হাততালি 


উড়ল সারসেরা  


কেঁপে উঠল নিঃসঙ্গতার ঝিল


তোমার হাসির কথা মনে পড়ল শুধু


নিসর্গকে এইভাবে ভাঙাচোরা করে মেয়েরা


আমরা ছবি তুলি


৫ 


স্বপ্নে মহিষ


লাল চাদরের ঘুম কখনও পাব না  


নেহাৎ দর্শক নেই বেডরুমে  


চিৎকারে ক্ষেপে তাড়া করত আমাকে


উৎকণ্ঠা  


আমি আর অ্যালপ্রাজোলাম 




‘একবার সূর্যাস্তে দাঁড়াও’


আচমাকা শুনে আমি ঘাড় ঘোরালাম 


নির্জনতা 


লিখে রাখবার কেউ নেই 


গুটোচ্ছে আলো  


এক, এক, দুই, তিন, পাঁচটি গোবক  


৭ 


আস্তাবলের চাঁদ


ঘাঘরা


সহিসের হারমোনিকা কিছুটা পথিক 


হ্রেষাদের জমাতে পারলে উপন্যাস হত


তুমি যে এখানে এসেছ প্রেমিকারা জানে?


যদি ঠিকানা ভুলেছ 




বাংলায় লিখতে গেলে ভুল হয়


ওই দরজা দিয়ে চতুরাশ্ব আনাগোনা করে  


প্রপিতামহ ছিলেন দ্বারী 


লেখেননি কিছু 


নৈর্ঋত  


পথে নিরক্ষর হয়ে পড়ি  


৯ 


শ্যাওলাদের বাড়ি 


কাগজের নৌকো হেলে আছে


চক্ষুহীন 


শামুকের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে ঢুকি 


কবিতা লিখছে কেউ


নিজের বিবাহে কলাগাছ হয়ে দরজায় দাঁড়িয়েছে 


১০


স্পর্শের ওপিঠে স্পর্শই 


তোমাকে ভুলিয়ে এনে চোখে রিরংসা বাঁধলাম  


ভ্রুমধ্য চঞ্চল 


চুম্বনে বারংবার বাস্তুচ্যুত হই  


শিরোনাম 


করুণা পিহাড়ি খেলহুঁ নয় বল  


১১


ভোঁতা খঞ্জর 


সংক্রমণের দায়ে পুড়েছে পাথর 


ভেবেছি তোমায় কাছে আসতে দেব না  


চোখের জলের চেয়ে ভালোবাসা নোনা  


আরও বিস্বাদ স্নেহ


সন্দেহ 


১২


বাস্তবতার নীচে সমস্ত কুঞ্চন সেরে যায়


অল্প গরমও হয়ে ওঠে

ঘটনাবলির দুই প্রান্তে টানাই চালাকি 


সফলতা 


পারি না একাকী


ছিঁড়ি নিজে 


১৩


কাহিনির গাধাটিকে দেখি


অক্লান্ত চলেছে 


একাগ্র 


পিঠে মালিকের প্রতিহিংসার বস্তা 


পথে জিগ্যেস করে নদী কোনদিকে 


আমি তাকে নুন দিই তুলোর বদলে 

Wednesday, August 12, 2020

| অণুুগল্প | আলোক মণ্ডল |

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || 
|| ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...|| || দ্বিতীয় বর্ষ ||












আলোক মণ্ডল
কালো

অ্যাই,অ্যাই, এখনেই দাঁড়া, নামব, দাঁড়া-দাঁড়া! সাথে সাথেই ব্রেক কষল সন্দীপ। সুন্দরী স্মার্ট  তরুণীটির দু'ঠোঁটের ফাঁক দিয়ে এক ঝটকায় বেরিয়ে এল কথা গুলো,  যেন মুড়ি পটকা এক্কেবার সন্দীপের বুকের কাছে ফাটল!

‌সন্দীপ টোটো থামাতেই সুন্দরী ঝপ করে নেমে ফুটফুটে মেয়েটিকে নামিয়ে নাকের ডগায় একটা ২০ টাকার নোট দেখিয়ে বলল,নে, দশ টাকা ফেরৎ দে! এবার সন্দীপ থাকতে না পেরে সমস্ত রাগ সংযত করে খুব মৃদু স্বরে বলল, ম্যাম একটা কথা বলি? সুন্দরী ঘাড় ঘুরিয়ে বলল,বল্ কি বলবি বল্,  তাড়াতাড়ি!দেরি হয়ে যাচ্ছে! সন্দীপ এবার একটু কঠিন করেই বলল,ম্যাম এতো ক্ষণ আপনি আপনার মেয়েকে বলছিলেন না, সবচেয়ে খারাপের ইংরেজী, ভেরি ব্যাড্?  আর আপনার মেয়ে কোন মতেই সে কথা মানতে চাইছিল না,বলছিল না,না, এটা নয় আরও অন্য কিছু ওয়ার্ড আছে, তুমি জান না। আর একথা শুনেই মেয়েকে ধমক দিয়ে বলেছিলেন, চুপ কর! আমার চেয়ে তুই বেশি জানিস! সুন্দরী রাগত বলল,হ্যাঁ, তাতে হয়েছেটা কি, আর তোরই বা এতে নাক গলাবার কি আছ! সন্দীপ এবার থাকতে না পেরে, গলা ঝেড়ে প্রতিটি শব্দ বসিয়ে বসিয়ে জোরের সঙ্গেই বলল, হ্যাঁ নাক গলাতেই পারি, আপনি  যদি কিছু না জেনে একজন টোটোওয়ালাকে তুই বলে  সম্বোধন করতে পারেন,  আমি একশো বার নাক গলিয়ে বলতে পারি আপনার বিহ্যাভ ওয়ার্স্ট!  - মানে সবচেয়ে খারাপ। সু্ন্দরীর হাতে ধরা বাচ্চা মেয়েটি এবার লাফিয়ে বলে উঠল ম্যম, মনে পড়েছে! মনে পড়েছে! "ওয়ার্স্ট ",  সবচেয়েখারাপ,দিদিমণি তাই-ই বলেছিলেন।

‌সন্দীপ দেখল, সুন্দরীর মুখটা কেমন কালো হয়ে গেল!এক ঝটকায় মেয়েকে  টেনে নিয়ে, গলিতে ঢুকে পড়ল।